দীর্ঘ দুই বছর পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা আবার চালু হয়েছে। ২৫শে জুন ২০২৬ এ ভারতের নতুন হাই কমিশনার দিনেশ ত্রিবেদী ঘোষণা দিয়েছেন — ২৮শে জুন থেকে টুরিস্ট ভিসা আবার শুরু। মাত্র ১৫০০ টাকায় আপনি এখন ভারতের ভিসা পেতে পারেন।
ভারতের টুরিস্ট ভিসা পাওয়ার ৬টি ধাপ
ধাপ ১ — অনলাইন ফর্ম পূরণ করুন। অফিশিয়াল ওয়েবসাইট indianvisa-bangladesh.nic.in এ গিয়ে ফর্ম পূরণ করুন। হাতে লেখা ফর্ম গ্রহণযোগ্য নয়। ফর্ম শেষ হলে একটি BGD রেজিস্ট্রেশন নাম্বার পাবেন — এটি সেভ করে রাখুন।
ধাপ ২ — অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন। ivacbd.com এ গিয়ে আপনার স্লট বুক করুন। ২৮শে জুনের পর প্রচুর ভিড় হবে — সকাল সকাল ওয়েবসাইটে ঢুকবেন এবং ধৈর্য ধরে রিফ্রেশ করতে থাকবেন।
ধাপ ৩ — আইভ্যাক সেন্টারে যান। বর্তমানে ৫টি সেন্টার চালু — ঢাকা (যমুনা ফিউচার পার্ক ও ধানমন্ডি), রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা। মনে রাখবেন — মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ভেতরে নেওয়া যায় না। শুধু কাগজপত্র পলিথিন ব্যাগে নিয়ে যাবেন।
ধাপ ৪ — ফি জমা দিন ও বায়োমেট্রিক দিন। আইভ্যাক প্রসেসিং ফি মাত্র ১৫০০ টাকা। ভারত সরকারের ভিসা ফি বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ফ্রি।
ধাপ ৫ — ভিসা ট্র্যাক করুন। ivacbd.com এ আপনার অ্যাপ্লিকেশন আইডি ও পাসপোর্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন।
ধাপ ৬ — পাসপোর্ট সংগ্রহ করুন। ভিসা হয়ে গেলে আইভ্যাক সেন্টার থেকে তুলে নিন। সাধারণত ৪-৭ কর্মদিবস লাগে, তবে ভিড়ের কারণে ১০-১৫ দিন বা আরো বেশি লাগতে পারে।
মোট খরচ কত?
ছবি — ২০০ টাকা
ফটোকপি — ১০০ টাকা
ব্যাংক স্টেটমেন্ট — ৫০০-১০০০ টাকা
ফর্ম প্রিন্ট — ১০০ টাকা
আইভ্যাক ফি — ১৫০০ টাকা
যাতায়াত — ৫০০ টাকা
মোট — ৩০০০ থেকে ৩৫০০ টাকা
কিভাবে ভারত যাবেন?
স্থলপথ — সবচেয়ে সস্তা। ঢাকা থেকে কলকাতা বাসে ৮০০-১৫০০ টাকা। জনপ্রিয় বর্ডার — বেনাপোল-পেট্রাপোল।
বিমানপথ — ঢাকা থেকে কলকাতা ৫০০০-১২০০০ টাকা (১ ঘন্টা)। ঢাকা থেকে দিল্লি ৮০০০-২০০০০ টাকা।
সতর্কতা
১. আইভ্যাক ফি ১৫০০ টাকা ছাড়া কাউকে অতিরিক্ত টাকা দেবেন না — দালালদের থেকে দূরে থাকুন।
২. ই-ভিসা বাংলাদেশিদের জন্য চালু নেই — অনলাইনে ই-ভিসার বিজ্ঞাপন স্ক্যাম।
৩. ওভারস্টে করবেন না — ভিসায় যতদিন লেখা ততদিনের মধ্যে ফিরুন।
৪. টুরিস্ট ভিসায় কোনো কাজ বা ব্যবসা করা যাবে না।
৫. ভারতে ঢোকার ৭২ ঘণ্টা আগে ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে — এটা ভিসা থেকে আলাদা।
ভিডিওতে বিস্তারিত দেখুন — https://www.youtube.com/watch?v=XNdc2m6XS5g
আপনার ভিসা আবেদনের জন্য প্রফেশনাল কভার লেটার, ট্রাভেল ইটিনারেরি ও ডকুমেন্ট চেকলিস্ট দরকার? মাত্র ৳৪৯৯ টাকায় পেয়ে যান — এখনই আবেদন করুন।

